× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ

ACP
হালনাগাদ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্ট মাসে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে তা সংশোধন করার কথা বলা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে নিহতদের প্রাথমিক তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নিহত ব্যক্তিদের খসড়া তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে নিহতদের নাম-ঠিকানা প্রকাশ করা হয়। তালিকায় কোনো তথ্য ভুল মনে হলে তা সংশোধনের জন্য কিছু পদ্ধতিও ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

যদি তালিকায় কোনো নিহত ব্যক্তির নাম না থাকে, তবে তার আইনগত ওয়ারিশ বা প্রতিনিধিকে সংশ্লিষ্ট সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির তথ্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া কী হবে, তিনি তা জানিয়ে দেবেন।

এদিকে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে মোট নিহতদের মধ্যে ১০৫ জন শিশু রয়েছে। তাদের বয়স ১৮ বছরের নিচে (আইনানুযায়ী ১৮ বছরের কম বয়সীরা শিশু)।

গণআন্দোলন চলাকালে নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাই নিহতদের প্রকৃত সংখ্যা বের করতে সরকার তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। ওই তালিকায় এখন পর্যন্ত ৭৩৫ জন নিহতের তথ্য দেখা যাচ্ছে।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের স্বাস্থ্য-বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি দাবি করেছে, আন্দোলনে প্রায় ১৫৮১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..