× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

মধুখালী প্রতিনিধি

কামারখালীতে সড়ক পথে গতিরোধকের সতর্ক চিহ্ন না থাকায় প্রায়ই দুর্ঘটনা

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
কামারখালীতে সড়ক পথে গতিরোধকের সতর্ক চিহ্ন না থাকায় প্রায়ই দুর্ঘটনা

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের সড়ক বিভাজক ও গতিরোধকে তেমন নেই সতর্ক চিহ্ন, যা আছে তেমন কোন ভালো না । এক সাইড উচু এক সাইট নিচু । এ কারণে
প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন চালকরা। সতর্ক চিহ্ন ভালো না থাকার কারণে যানবাহন চালাতে গিয়ে অসুবিধায় পড়ছেন তারা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের বেশি র্দুঘটনায় পড়তে হচ্ছে।

হঠাৎ করেই সড়ক বিভাজক বা গতিরোধক চোখে পড়লে যানবাহন নিয়ন্ত্রণে বেশ অসুবিধায় পড়তে হয় এমনটা অভিযোগ চালকদের। এসব বিভাজকে ভিটটি ভালো ভাবে মেরামত করে সতর্ক চিহ্নের পাশাপাশি রঙ দিয়ে রাঙিয়ে রাখলে দুর্ঘটনার আশঙ্কা কমে আসবে বলে মনে করেন চালকরা। ঢাকা -খুলনা মহাসড়কে প্রচুর যানযাহন চলাচল করে এই সড়ক পেরিয়ে স্কুল, কলেজ ও মাদ্রায়ায় যেতে হয় এবং আসা যাওয়া করে ।

তবে বেশিরভাগ স্থানেই এসবে নেই চিহ্ন। বেশ কয়েকজন চালকের সঙ্গে আলাপ করে জানা গেছে, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এমনভাবে সড়ক বিভাজক ও গতিরোধক স্থাপন করা হয়েছে । ভিট বোঝার মত তেমন কোন চিহৃ নাই । যার ফলে দুর্ভোগে পড়ছেন তারা। এই ভিট তেমন ভালো না উচু ও নিচু । দিনে ও রাতে তবে দেখার জন্য ভালো কোন দিক নিনর্য়ের চিহৃ নাই যার কারনে প্রায়ই দূর্ঘটনা ঘটে ।

আড়পাড়া ইউনিয়নের প্রাইভেট শিক্ষক ইফতেখারুজ্জামান বলেন, ‘ ছাত্রদের প্রাইভেট পড়ানের কাজে মোটরসাইকেল চালিয়ে বাগাট, মধুখালী যেতে হয়। কিন্তু ওই পথে দুটি গতিরোধক রয়েছে। যেগুলোতে একটু খেয়াল না করলেই দুর্ঘটনার ঘটার আশঙ্কা রয়েছে।

কিন্তু আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে গতিরোধকে তেমন কোন চিহৃ নাই । তাই এসব গতিরোধকে রঙ দিয়ে উজ্জ্বল করে রাখলে দূর থেকেই দেখা যেত। একটু বেখেয়াল হলেই চিহ্ন না থাকা গতিরোধকে দুর্ঘটনা ঘটতে পারে।’ ব্যবসায়ী আহাদ বিশ্বাস বলেন, ‘ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে গতিরোধকের তেমন চিহ্ন না থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয় চালকদের।


এ ক্যটাগরির আরো খবর..