× Banner
সর্বশেষ
বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে

শান্তা ফারজানা

নতুনধারার প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

তোফাজ্জলসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি।
২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূূচিতে বক্তারা বলেছেন, পালানোর পরিকল্পনা না থাকলে জনতাকে মব ইনজাস্টিসমুক্ত সমৃদ্ধ দেশ উপহার দিতে কাজ করুন। জনগণ নির্মমতার রাজনীতি চায় না। দেশ সংকটাবদ্ধ ৫৪ বছর ধরে।
তারা অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও কূটনৈতিক সংকট থেকে মুক্তির জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালালেও বারবার ব্যর্থ হচ্ছে।
নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, গণমাধ্যম ব্যক্তিত্ব নজিবুল আকবর, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আখতার, শিক্ষক নেতা হুমায়ুন কবির, আবদুর রহমান, আফতাব মন্ডল প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, নির্মমতার রাজনীতি থেকে মুক্তির জন্য পুরো জাতি ছটফট করছে যুগের পর যুগ। এক পক্ষ পালালে বা পরাজিত হলে আরেক পক্ষ এসে সন্ত্রাস- নৈরাজ্য-দুর্নীতি খুন-গুম শুরু করে। জনগণ এসব ভন্ড-প্রতারক-দুর্নীতিবাজদের হাত থেকে মুক্তি চায়।


এ ক্যটাগরির আরো খবর..