× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও এস আই আহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও এস আই আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর-তেরঘরিয়া সড়কের বিলের কাছে একটি কুকরের সাথে ধাক্কা লাগলে এ দূর্ঘটনা ঘটে। এতে আহত হয় সদর থানার এস.আই মেজবাহুর হক ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী নায়েব আলী (৪০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, সদর উপজেলার বালির মাঠ গ্রামের মৃত তাহেরুল ইসলামের ছেলে নায়েব আলী একটি মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। সে তার বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে এস .আই মেজবাহুর অভিযান চালায়। এ সময় তাকে আটক করে মোটরসাইকেল যোগে মেহেরপুরের দিকে রওনা দেয়। তেরোঘরিয়া বিলের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কুকুরের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে তারা রাস্তায় ছিটেকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশের একটি দল তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..