× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

যারা সত্যিকার অপরাধী তাদের বিরুদ্ধে মামলা দিন-স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
যারা সত্যিকার অপরাধী তাদের বিরুদ্ধে মামলা দিন-স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এসময়ে পুলিশ কোনো মামলা দেয়নি। আগে পুলিশ মামলা দিয়ে ১০ জনের নাম দিয়েছে আর বাকিদের অজ্ঞাতনামা লিখেছে। এখন পর্যন্ত পুলিশ মামলা দিচ্ছে না, সাধারণ মানুষ মামলা দিচ্ছে। যদি পুলিশ এমন মামলা দেয়, তাহলে আমার কাছে আসবেন। সাধারণ মানুষদের বলবেন, যারা সত্যিকার অপরাধী তাদের বিরুদ্ধে মামলা দেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন,পুলিশ বাহিনী কীভাবে ইমেজ ফিরে পায়, চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ-অনিয়ম রোধে করণীয় কী সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করার প্রত্যাশা আছে আমাদের।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সত্যিকার অপরাধীদের বিরুদ্ধেই মামলা হবে। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেটা দেখা হবে। আবার তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার যেন না হয়, সেটার কথাও বলা হয়েছে।

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে -এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,মবজাস্টিস রোধে জনসচেতন বাড়াতে হবে। যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত। আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী হলে তাকে আইনের হাতে সোর্পদ করতে হবে। কোনো মানুষ যেন হেনেস্তার শিকার না হয়। সেক্ষেত্রে সাংবাদিকরা জনসচেতনাতে বাড়াতে সাহায্য করুন।

তিনি বলেন, এই সময়ে পুলিশ মামলা দেয়নি। আগে পুলিশ মামলা দিয়ে ১০ জনের নাম দিয়েছে, বাকি অজ্ঞাতনামা লিখেছে। এখন পর্যন্ত পুলিশ মামলা দিচ্ছে না, সাধারণ মানুষ মামলা দিচ্ছে। যদি পুলিশ এমন মামলা দেয়, তাহলে আমার কাছে আসবেন। সাধারণ মানুষদের বলবেন, যারা সত্যিকার অপরাধী তাদের বিরুদ্ধে মামলা দিন। সাধারণ নিরীহদের বিরুদ্ধে নয়।


এ ক্যটাগরির আরো খবর..