× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

সিলেটে জামায়াত-শিবির কর্মীসহ ৬৮ জন গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

সিলেট সংবাদদাতাঃ পুলিশের বিশেষ অভিযানে ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৫ জন জামায়াত-শিবির কর্মী রয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সিলেট মহানগর ও জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

সিলেট মহানগর পুলিশের কন্ট্রল রুম থেকে জানানো হয়, সিলেট মহানগর পুলিশের আওতাধীন ৬ থানা পুলিশ ২০ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ১৫ জনকে মহানগর উত্তর ও বাকি ৫ জনকে মহানগর দক্ষিণ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মহানগর দক্ষিণ এলাকা থেকে ২ জন শিবির কর্মীকে গ্রেফতার করা হয়।

এদিকে, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানিয়েছেন, সিলেট জেলা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে জামায়াত শিবিরের ১৩ জন নেতাকর্মী রয়েছেন।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।


এ ক্যটাগরির আরো খবর..