× Banner
সর্বশেষ
স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল

মেহেরপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে রাজ (৫) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

গতকাল রোববার বাদ মাগরিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে নাটোর জেলা শহরের কাছে তার মৃত্যু হয়। হতভাগ্য রাজ মোমিনপুর গ্রামের মুরগী ব্যবসায়ী মনিরুল ইসলামের একমাত্র সন্তান।

পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম জানান, শিশু রাজ সহ ৩ শিশু রোববার দুপুরে প্রতিবেশি আলী মোহাম্মদের বাড়ির ছাদের সিঁড়িতে রাখা পাট খড়িতে ম্যাচ ঠুকে আগুন ধরে দেয়। ওই সময় অন্য দু’শিশু পালাতে সক্ষম হলেও রাজ পালাতে ব্যর্থ হয়। এতে তার গায়ে থাকা প্যান্ট-শার্টে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার শরীরের প্রায় ৭০ ভাগ পুড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গতকাল রাত সাড়ে ১০টায় নামাজে জানাজা শেষে মোমিনপুর পশ্চিমপাড়া কবরস্থানে রাজের লাশ দাফন করা হয়।

নিহত রাজ বারাদী তৃণমূল মডেল একাডেমির প্লে’র ছাত্র। তার মৃত্যুতে শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠিসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছাঁয়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..