× Banner
সর্বশেষ
আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর

স্টাফ রিপোর্টার

আগৈলঝাড়ায় হিন্দুদের উপর আকস্মিক হামলায় আহত ৭

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
হিন্দুদের উপর আকস্মিক হামলায় আহত

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকায় হিন্দুদের উপর আকস্মিক হামলায় ৭ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

২৯ আগস্ট বৃহস্পতিবার রাতে করিম বাজার এবং বারপাইকা বাজারের মাঝে কার্লভার্ট স্থানে এ হামলা ঘটে।

আহতরা হলেন, নিহার কীর্তনীয়া (৩৫) পিতাঃ রেনু কীর্তনীয়া, বিজন বিশ্বাস(২৪), জয় বিশ্বাস(২১),আশীষ বৈদ্য(৩২),  বিপুল বিশ্বাস(২৮), তনু বিশ্বাস(২১), চন্দন বিশ্বাস(২০) সবাই বারপাইকা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান,  বারপাইকা বাজার থেকে রাতে বাড়ি ফেরার পথে করিম বাজারে আসলে সুন্দর আলী(৫০),  রিপন শাহ (৫০), আনোয়ার শাহ (৫৫), নাসির (২৮) ও শাহদাদ (৪০) নেতৃত্বে রাব্বি (২৩),  তামিম (২২),  শরিফুল (২১),  পিয়াল (২৩), রাব্বি (২৭),  ইয়াদুল (২৮),  মুহিম (২২),  মিরাজ (২৮), আজগার (৪৫),  জহিরুল (৩৫),  হাকিম শাহ (৪৫) ও জাকির(৪৮) সঙ্ঘবদ্ধ  হামলা করে। আহতরা সবাই গৈলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার প্রক্রিয়াধীন আছে।হিন্দুদের উপর আকস্মিক হামলা

উল্লেখ্য, আনোয়ার শাহ (৫৫), রিপন শাহ (৫০),  সুন্দর আলী(৫০) এদের নেতৃত্বে ২০০১ সালের নির্বাচনের পরে ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। হিন্দু এলাকার লোকজন ওদের ভয়ে সবসময় তটস্থ ছিলো। সেই সময়ের কোন বিচার না হওয়ায় এরকম ঘটনা অহরহ হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

রত্নপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা উপরোক্ত ঘটনা স্বীকার করে বলেন, এই এলাকায় ছেলেরা প্রতিদিন রাতে পাহারা দেয়। যার ফলে কোন চুরি ডাকাতি কিংবা ভাংচুরের ঘটনা হতে পারে না। এইসব দুস্কৃতিকারীরা এই পাহারা দেওয়া ছেলেদের উপর আক্রমণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..