আজ ২৭ আগস্ট বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।
মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। আপনি আজ দান-ধ্যানের সাথে যুক্ত থাকতে পারেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে অবশ্যই কিছুটা সময় কাটান। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ আপনার সৃজনশীল কাজের মাধ্যমে সফল হতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গরুকে বার্লি খেতে দিন।
বৃষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। নাহলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ পুরনো দিনের কিছু স্মৃতি রোমন্থন করতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পাখিদের জন্য জলের ব্যবস্থা করুন।
মিথুন রাশি: পারিবারিক চিকিৎসার খরচ আজ বৃদ্ধি পেতে পারে। আর্থিক বিষয় নিয়ে আজ অর্ধাঙ্গিনীর সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে। আমি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের দিনটি খুব একটা খারাপ কাটবে না। পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করুন।
কর্কট রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্মী কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে এবং তাঁদের সাথে দুর্দান্ত সময় অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনার কাছে থাকা অবসর সময়টিকে আজ সঠিক ভাবে কাজে লাগান। অত্যধিক খরচের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে “ওম আইম, হ্রীম, শ্রীম, সানায়শ্চারায় নমঃ”-এই মন্ত্রটি দিনে দু’বেলা ১১ বার করে জপ করুন।
সিংহ রাশি: কোথাও অর্থ বিনিয়োগ করার মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং ধূমপানের বদভ্যাস পরিত্যাগ করুন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পবিত্র ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো এবং সাদা তিলের বীজ মিশিয়ে মাছেদের খাওয়ান।
কন্যা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। পাশাপাশি,আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে তিনি আজ আপনার কাছ থেকে তা ফেরত চাইতে পারেন। তরুণরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন একটি কাজ শুরু করার পক্ষে আজকের দিনটি ভালো। আপনার চারপাশে আজ কি কি ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে আপনার করা একটি কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে নিতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্র দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের খেতে দিন এবং সেই খাবার থেকে নিজেও কিছুটা খান।
তুলা রাশি: আপনার মন আজ একটি ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। বাড়িতে আছে একজন অতিথি আসতে পারেন। যাঁর মাধ্যমে আপনি আর্থিক দিক থেকে উপকৃত হবেন। বন্ধুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেটিকে সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে আজ সুখ এবং শান্তি বজায় থাকবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে কপালে লাল তিলক লাগিয়ে নিন।
বৃশ্চিক রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে যথেষ্ট সময় থাকবে। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কোনও নতুন অংশীদারিত্বে অংশগ্রহণের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, আমাদের জীবনে সময় হল অত্যন্ত মূল্যবান। তাই, অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কম বয়সী কন্যাদের টক জাতীয় খাবার (যেমন লেবু, তেঁতুল বা ফুচকা) খেতে দিন।
ধনু রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। আপনি আজ কোনও খেলাধূলার মাধ্যমে অনেকটা সময় অতিবাহিত করবেন। বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি একজন আধ্যাত্বিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়িতে একটি বটগাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন এবং ওই গাছটিকে পুজো করুন।
মকর রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যান। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং মদ্যপান ও ধূমপানের বদভ্যাস পরিত্যাগ করুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। বন্ধুবান্ধবদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে দিনটি নিঃসন্দেহে ভালো কাটবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে খাবার বিতরণ করুন।
কুম্ভ রাশি: আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয়ের জন্য আজ আপনি বাবা-মা এবং অর্ধাঙ্গিনীর সাথে পরামর্শ করতে পারেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ এমন একটি কর্মসূচিতে যুক্ত থাকতে পারেন যেখান থেকে সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। বন্ধুবান্ধবদের সাথে আজ অত্যধিক সময় অতিবাহিত করবেন না। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটুন।
মীন রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বন্ধুবান্ধবদের সাথে আজ আপনি সন্ধ্যে নাগাদ কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনি আজ নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে সুন্দর করে তোলার জন্য যথেষ্ট সময় পাবেন।
গ্রহদোষ প্রতিকারের উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে অভাবী মহিলাদের সাহায্য করুন।