× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের শোক দিবস ঠেকাতে রেজিট্যান্স উইক কর্মসূচি

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
শোক দিবস ঠেকাতে রেজিট্যান্স উইক

আজ ১৫ আগস্ট শোক পালন করতে সারাদেশ থেকে নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হওয়ার জন্য ভারত থেকে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। সজীব ওয়াজেদ জয় তার মায়ের পক্ষে ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন। আর আওয়ামী লীগের শোক দিবস ঠেকাতে রেজিট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছে কয়েকজন হাজার আন্দোলনকারী।

আজ বৃহস্পতিবার (আগস্ট ১৫) ভোর থেকে ধানমন্ডি ৩২ নম্বর, রাফা প্লাজাসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ছাত্র-জনতা অবস্থান নেয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান এবং দলটির কেন্দ্র থেকে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন।

এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ১৫ আগস্ট শোক পালন করতে সারাদেশ থেকে নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হওয়ার আহ্বান জানান। সজীব ওয়াজেদ জয় তার মায়ের পক্ষে ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন।

ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থানকারী আন্দোলনকারীদের শেখ হাসিনা এবং সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সাম্প্রতিক আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন এবং শেখ হাসিনার বিচার দাবি করছেন তারা।

বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করতো। এ দিন সরকারি ছুটির দিন ছিল। সম্প্রতি অন্তবর্তীকালীন সরকার ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করে।


এ ক্যটাগরির আরো খবর..