× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

ডেস্ক

ঢাবির জিয়াউর রহমান হল রাজনীতিমুক্ত ঘোষণা

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
জিয়াউর রহমান হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল রাজনীতিমুক্ত ঘোষণা করে শপথ পাঠ করেছেন হলের শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ঢাবির জিয়াউর রহমান হলের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে এ শপথ পাঠ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা জিয়া হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের পদত্যাগ দাবি জানান।

শপথে শিক্ষার্থীরা বলেন, আমরা শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ শত সহস্র শহীদের স্মরণে শপথ করছি যে, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্ররাজনীতিমুক্ত রাখার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট থাকব। হলকে শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলবো। হলের শৃঙ্খলা বজায় রাখব। শিক্ষার্থীবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও সন্ত্রাসীদের হলে প্রবেশ করতে দেব না।

তারা আরও বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গণহত্যার সঙ্গে জড়িত ঢাবি উপাচার্য, হলের প্রভোস্ট, প্রক্টর ও শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমরা জিয়া হলের শিক্ষার্থীরা প্রতিবাদী কণ্ঠস্বর জারি রাখব।


এ ক্যটাগরির আরো খবর..