× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় অনার্স পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/Suicide-in-Nandigram.jpg

পঞ্চাষোর্ধ বয়সী দুই সন্তানের জনকের সাথে পারিবারিকভাবে বিয়ে ঠিক করায় চিরকুট লিখে অভিমানে অনার্স পড়ুয়া ছাত্রীর আত্মহত্যা । ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে রবিবার রাতে। পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল থেকে ছাত্রীর লাশ উদ্ধার করেছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হতদরিদ্র মাধব মন্ডলের মেয়ে সীমা মন্ডল (২২) ডাসার শেখ হাসিনা উইমেন্স কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছিল। অতিসম্প্রতি সীমার পরিবার তাকে বিয়ে দেয়ার জন্য পঞ্চাষোর্ধ বয়সী এক ব্যক্তির সাথে বিয়ে ঠিক করে। ওই ব্যক্তির তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া দুটি সন্তান রয়েছে বলে জানা গেছে।

সীমা পরিবারের সিদ্ধান্তের এই বিয়ে মেনে নিতে না পারায় অভিমানে রবিবার রাতে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারন হিসেবে সীমা একটি চিরকুটে এসব তথ্য লিখে লিখে রেখে যায়।

খবর পেয়ে সোমবার সকালে এসআই মোশারেফ হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সীমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত্যুর রহস্য উদঘাটন করতে সীমার বাবা মা’কে থানায় ডেকে আনা হয়েছে। এসআই মোশারেফ হোসেন জানান, মৃত্যুর কারন উদঘাটন করা যায়নি। চিরকুটের বিষয়ে তিনি অবগত নন জানিয়ে আরও বলেন এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..