× Banner
সর্বশেষ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

পিঁ আই ডি

বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে দুবাইয়ে প্রবাসীরা আন্দোলন -প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪
বাংলাদেশের ভাবমূর্তি

বাংলাদেশিদের ভিসা বন্ধ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংযুক্ত আরব আমিরাত। তিনি বলেন, দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। বলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাম্প্রতিক দুবাই ভিসা বন্ধের বিষেয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিন, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর-সহ অন্যরা।

প্রতিমন্ত্রী বলেন, দেশে যেভাবে মেট্রোরল-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিদেশেও তারাই বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার জন্য একই কাজ করেছে। আমি মনে করি, ৭১ এর যুদ্ধাপরাধী জামাত-বিএনপির পেতাত্মারা যেমন কর্মকাণ্ড করেছিল তাদের শাস্তি হয়েছিল। তেমনিভাবে দুবাইয়ে আন্দোলন করে তারা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এজন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এটি তাদের রাষ্ট্রীয় বিষয়।

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের ব্যাপারে তিনি বলেন, আমাদের কাছে লিখিত কোনো অর্ডার আসেনি। আমরা সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি তারাও কিছু জানে না। বাংলাদেশে নিযুক্ত ইউএই’র রাষ্টদূতের সঙ্গেও কথা বলেছি তিনিও কিছু জানায়নি। শ্রমবাজার বন্ধ হয়েছে কি না এ ব্যাপারে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। জানলে আমরা গণমাধ্যমকে জানিয়ে দিব। আমি সবাইকে অনুরোধ করব সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবশেন করার জন্য। দেশের উপকার হবে, মানুষের বিভ্রান্তিও কমবে।

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের বিষয়টি কি ভিত্তিহীন? সাংবাদিকের এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি, চিঠি আসেনি।


এ ক্যটাগরির আরো খবর..