× Banner
সর্বশেষ
বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস বেনাপোলে ২০০ অসহায় পরিবারের মাঝে সবুরের ঈদ উপহার বিতরণ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন – মোমিন মেহেদী বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক অন্যায়কারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া হবে না -তথ্যমন্ত্রী নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন এসপি 

পিআইডি

দক্ষ কর্মী নিতে আগ্রহী জাপান -প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
দক্ষ কর্মী নিতে আগ্রহী জাপান

জাপান বিভিন্ন খাতে দক্ষ জনবল নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মাননীয় প্রতিমন্ত্রী’র অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত সংযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি-এর সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিন, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলমসহ অন্যরা।

প্রতিমন্ত্রী বলেন, জাপানের বিভিন্ন খাত বিশেষ করে কেয়ার গিভিং, কৃষিখাতসহ অন্যান্য খাতে প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন রয়েছে। এজন্য রাষ্ট্রদূত জাপানি ভাষা শিক্ষার উপর জোর দিয়েছেন। আমরাও কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)তে জাপান ভাষা ও কারিগরী জ্ঞানে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ কর্মীদের জাপানে নিয়োগ দিতে আমাদের প্রস্তুতির কথা বলেছি।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে যুগোপযোগি ও আধুনিক যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রশিক্ষকদের জাপান ভাষায় দক্ষ করতে তাদের সহযোগিতা চেয়েছি। আধুনিক যন্ত্রপাতির ও ভালো মানের ভাষা প্রশিক্ষকদের সমন্বয় আমরা আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ দ্রুত সময়ে ঢেলে সাজাতে সক্ষম হবো।


এ ক্যটাগরির আরো খবর..