× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

পিআইডি

চট্টগ্রামের বিএনএস পতেঙ্গা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
বিএনএস পতেঙ্গা হাসপাতাল

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম বৃহত্তম হাসপাতাল বিএনএস পতেঙ্গা হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ শুক্রবার বেলা ১২ টায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। স্বাস্থ্যমন্ত্রী বিএনএস পতেঙ্গা হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ, এইচডিইউ,প্যাথলজি, প্রসূতি ওয়ার্ড, নবজাতক ওয়ার্ডসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ সরজমিনে পরিদর্শন করেন এবং হাসপাতালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে আগত রোগীদের খোজখবর নেন এবং ডাক্তারদের সাথে চিকিৎসাসেবা নিয়ে বিস্তারিত কথা বলেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন নির্মাণাধীন বিএনএস পতেঙ্গা সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেন।  সবশেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীসহ স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..