× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৩ জুলাই, ২০২৪
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান

দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে কাজ শুরু করেছেন পাইকগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী বিশ্বাস।

বুধবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুধীজনদের উপস্থিতিতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাসের নিকট উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।

অনুরূপভাবে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল। দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত জনপ্রতিনিধিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা জানান এবং সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ^াস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..