× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত 

পুরোহিতকে গলাকেটে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙ্গা ভাগাড় এলাকায় আনন্দ গোপাল গাঙ্গুলী (৬৫) নামের এক পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আনন্দ গোপালের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, অন্যান্য দিনের মতো আজ সকালে নলডাঙ্গা এলাকার সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে মহিষাডাঙ্গা ভাগাড় এলাকায় মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

পুলিশের এ কর্মকর্তা জানান, নিহত ব্যক্তি নির্দিষ্ট কোনো মন্দিরের পুরোহিত ছিলেন না। গ্রাম্য পুরোহিত হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন তিনি। তিনি জানান, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে প্রাথমিকভাবে পুলিশ কিছুই বলতে পারেনি। এলাকাটি ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।

এর আগে গত রোববার দুপুর ১২টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টানপল্লীতে মুদি দোকানি সুনীল গোমেজকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের সংবাদ সংস্থা আমাক এই খবর প্রচার করছে। এ ছাড়া জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ নিজেদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..