× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
কৃষি মেলার উদ্বোধন

যশোরের শার্শায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলাটির শুভ উদ্বোধন করেন ৮৫, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
ক্লাইমেট স্মার্ট এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করে উপজেলা কৃষি অফিস। মেলায় কৃষি প্রোজেক্টের আওতায় ১০ টি স্টল প্রদর্শন করা। মেলাটি চলবে আগামী ২৭জুন পর্যন্ত।
শার্শা কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তরুণ কুমার বালা,বেনাপোল ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ বাইজিদ বোস্তামী সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক ও সফল কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..