× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ডেস্ক

ঈদুল আজহার নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

Dutta
হালনাগাদ: সোমবার, ১৭ জুন, ২০২৪
জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহার নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নেমেছে।

আজ সোমবার (১৭ এপ্রির) ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। পায়জামা পাঞ্জাবি, টুপি পরে ও নানা ধরনের আতর সুগন্ধি মেখে আসেন মানুষ। ছোটরা আসেন বড়দের হাত ধরে।

রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাতে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সকাল সাড়ে ৭টায় রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেন। এ ছাড়াও সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণিপেশার মানুষ জামাতে অংশ নেন।

এদিকে, প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান। নামাজ শেষে সালাম ফিরিয়ে দল বেঁধে বেরিয়ে যাচ্ছেন মুসল্লিরা।

বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়।


এ ক্যটাগরির আরো খবর..