× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

নোয়াখালী প্রতিনিধি

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৬ মসজিদে ঈদুল আজহা উদযাপন

Dutta
হালনাগাদ: রবিবার, ১৬ জুন, ২০২৪
নোয়াখালীর ৬ মসজিদে ঈদুল আজহা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৬টি মসজিদে মুসল্লিরা ঈদুল আজহা উদযাপন করেছে।
রোববার (১৬ জুন) সকাল সোয়া ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার মসজিদে তারা এই ঈদের নামাজ আদায় করে।
মসজিদ গুলো হলো, সদর উপজেলার পশ্চিম সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফ, সুলতানপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরীফ, হযরত শাহ মোহাম্মদ রশীদিয়া আল কাদিরিয়া দায়রা শরীফ ও বেগমগঞ্জের বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ ও জিরতলী মসজিদ।
স্থানীয়রা আরও জানান, বসন্ত বাগ গ্রামের ঈদের জামাতে ৩০০-৩৫০ জন মুসল্লি, সুলতানপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরীফের জামাতে ১৫-২০জন মুসল্লি, সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফের জামাতে ১০-১২জন মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।
এছাড়া খান্দানে কাদেরী তরিকায় আবুল উলাইয়ী গোলাম জাহাঁগীর দায়রা শরীফ সংলগ্ন একই বাড়িতে পাশাপাশি দুইটি পৃথক পৃথক দায়রা শরীফে দুইটি নামাজের জামাত অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..