× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মেহেরপুরের এমপি, কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ঈদ করবেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫

মেহেরপুর সংবাদঃ মেহেরপুরের এমপি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ কে কোথায় কোরবানী ঈদের (ঈদুল আযহা} নামাজ পড়ছেন তা কৌতুহলি মানুষের জানবার আগ্রহের কমতি নেই। এবছরের ঈদুল আযহায় মেহেরপুরের এমপি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় নামাজ পড়বেন।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর পৌর ঈদগাহে ঈদের নামাজ পড়বেন। তিনি কুরবানী দিবেন গরু। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন গাংনীর কেন্দ্রীয় ঈদগা ময়দানে নামাজ পড়বেন। নামাজ শেষে কুরবানী দেবেন গরু। মেহেরপুর-চুয়াডাঙ্গা আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু ঈদ করবেন মেহেরপুরে। কুরবানী দেবেন গরু  ও খাসি।

মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম ঈদের নামাজ আদায় মেহেরপু পৌর ঈদগাহ ময়দানে। তিনি নিজ জেলা রাজশাহীতে গরু কুরবানী দেবেন। পুলিশ সুপার হামিদুল আলম ঈদের নামাজ পড়বেন পুলিশ লাইন ঈদের জামায়াতে। নামাজ শেষে সেখানে গরু কুরবানী করা হবে। মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী ঈদের নামাজ আদায় করবেন নিজ গ্রাম খন্দকারপাড়া ঈদগাহ ময়দানে। কুরবানী হিসেবে গরু জবাই দেবেন।

মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন নামাজ আদায় করবেন পৌর ঈদগাহ ময়দানে। কুরবানী দেবেন গরু। সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন চিকিৎসা জনিত কারণে বর্তমানে তিনি ভারতে রয়েছেন। মেহেরপুরে তিনি ঈদের নামাজ পড়বেন কিনা জানা যায়নি। মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন ঈদের নামাজ পড়বেন তার নিজ গ্রাম গাংনী উপজেলার হিন্দা গ্রামে। তিনি সেখানে গরু ও খাসি কুরবানী দেবেন। এছাড়া মেহেরপুরের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান ঢাকার মহাম্মদপুরে ঈদের নামাজ পড়বেন। নামাজ শেষে গরু কুরবানী দেবেন।

মেহেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু ঈদের নামাজ আদায় করবেন মেহেরপুর পৌর ঈদ গাহ ময়দানে। তিনি গরু কুরবানী দেবেন। গাংনী পৌর মেয়র আহম্মদ আলী ঈদের নামাজ আদায় করবেন নিজ গ্রাম গাংনীর চৌগাছা ঈদগাহ ময়দানে। তিনি গরু ও খাসি কুরবানী দেবেন।

মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মদ বিজন ঈদের নামাজ পড়বেন মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে। তার কুরবানী রয়েছে গরু। মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম নিজ গ্রাম আনন্দবাসে ঈদের নামাজ পড়বেন। তিনি কুরবানী হিসেবে সেখানে গরু কুরবানী দেবেন। গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী ঈদের নামাজ পড়বেন নিজ গ্রাম করমদিতে। তিনি নিজ গ্রামে গরু কুরবানী দেবেন।  এসব নেতারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..