× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

আভাসের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

Dutta
হালনাগাদ: সোমবার, ১০ জুন, ২০২৪

আভাস ও ক্রিশ্চিয়ান এইড এর যৌথ আয়োজনে স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউকে এইড এবং জার্সি ওভারসিস এইড এর সহযোগিতায় বাস্তবায়িত সারা প্রকল্পের আওতায় বাউফলে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ৮০ টি পরিবারের জন্য ৬০০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার সকালে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের আ স ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয় ও সাইক্লোন সেল্টারে অর্থ সহায়তা প্রদান করা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল বসার মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলার পরিসংখ্যান অফিসার মোঃ সবুজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আভাস এর পরিচালক ফান্ড রাইজিং জহিরুল হাসান, ক্রিশ্চিয়ান এইড প্রতিনিধি মোঃ ফারুক হোসেনসহ এলাকার গন্যমান্যা ব্যাক্তি ও আাভাসের কর্মকর্তাবৃন্দ।

আভাস ও ক্রিশ্চিয়ান এইড ৪৫ দিন ব্যাপি প্রকল্পে এই জরুরী সহায়তা প্রদানের মাধ্যমে সাইক্লোন রেমাল সম্পুর্ন ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাবার সহায়তার পাশাপাশি, নগদ অর্থ বিতরণ, হাইজিন সামগ্রী বিতরণসহ স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরী করতে সহায়তা করবে বলে জানা যায়। এছাড়া পর্যায় ক্রমে রেমেলে ক্ষতিগ্রস্ত ২০০০ পরিবারকে ৬০০০/- ও ডিগনিটি কিট প্রদান করা হবে বলে জানিয়েছিন আভাস এর পরিচালক ফান্ড রাইজিং জহিরুল হাসান ।


এ ক্যটাগরির আরো খবর..