× Banner
সর্বশেষ
আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর

পিআইডি

নির্মল বাসযোগ্য পরিবেশ উপহার দিতে কাজ করছে সরকার -পরিবেশ সচিব

Dutta
হালনাগাদ: রবিবার, ৯ জুন, ২০২৪
নির্মল বাসযোগ্য পরিবেশ

আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে অধীন দপ্তর ও সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার, ৯ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ অধীন দপ্তর ও সংস্থা প্রধানগণের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো: মোশাররফ হোসেনসহ ঊর্ধতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার বিশ্বাস; বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক ড. ফাহমিদা খানম, বন গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক শামিমা বেগম, রাবার বোর্ডের পক্ষে মো: জহিরুল ইসলাম এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী নিজ নিজ দপ্তর/ সংস্থার পক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশবাসীর জন্য একটি নির্মল বাসযোগ্য পরিবেশ উপহার দিতে নিবেদিত হয়ে কাজ করছে। তিনি এসময় অধীন দপ্তর প্রধানগণের উদ্দেশ্যে বলেন, স্ব স্ব দপ্তরের কাজে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সুশাসনের অঙ্গীকার পূরণে সরকারের সকল পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে কাজ করতে হবে।

এরপর মন্ত্রণালয় ও অধীন দপ্তর প্রধানগণের মধ্য হতে শুদ্ধাচার পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয়। অধীন দপ্তর প্রধানগণের মধ্যে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন আহমেদ, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে উপসচিব জেসমিন নাহার, প্রশাসনিক কর্মকর্তা মো: মোবারক হোসেন ভূঁইয়া এবং অফিস সহায়ক মো: আরিফ হোসাইন শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..