× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

ডেস্ক

নরেন্দ্র মোদির শপথগ্রহনে প্রধানমন্ত্রী ছাড়াও থাকছেন ৭ বিদেশি

Dutta
হালনাগাদ: রবিবার, ৯ জুন, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/Narendra-Modi-5.jpg

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিসহ অনুষ্ঠানে ৭ বিদেশি নেতার যোগ দেওয়া কথা রয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও মোদির শপথ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী থেসেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার ডাহাল, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ এবং সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ উপস্থিত থাকবেন। সবমিলিয়ে এই অনুষ্ঠানে ৮ হাজার অতিথি যোগ দেবেন। অতিথিদের হোটেলে বিশেষ প্রোটোকলসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া শপথগ্রহণ অনুষ্ঠান নিশ্ছিদ্র করতে দিল্লিতে সর্বোচ্চ সতকর্তা জারি করা হয়েছে। অনুষ্ঠানস্থল রাষ্ট্রপতি ভবনে বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। শপথগ্রহণ অনুষ্ঠান চলার সময় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করতে দিল্লিতে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। এই বিধিনিষেধ ৯ থেকে ১০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোববার (৯ জুন) সন্ধ্যা সোয়া ৭ টায় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের শপথ পাঠ করাবেন।

উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের মধ্যে ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি আসন জিতেছে। এরমধ্যে বিজেপি এককভাবে ২৪০ আসনে জয় পায়।

 


এ ক্যটাগরির আরো খবর..