× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

রাত পোহালেই আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচন, কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

Dutta
হালনাগাদ: শনিবার, ৮ জুন, ২০২৪
নির্বাচনী সরঞ্জাম

শনিবার রাত পোহালেই ভোট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ রবিবার (৯ জুন)। ঘূর্ণিঝড় রেমালের কারণে পূর্ব নির্ধারিত ২৯জুলাই ভোট গ্রহণ স্থগিত করে ৯জুন রবিবার ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।

আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার জানান- সুষ্ঠ ভোট গ্রহন করতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ১৩৩জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৫শ ৫৮জন এবং মহিলা ভোটার ৬৬ হাজার ৪শ ৭৫জন। মোট ৬০টি ভোট কেন্দ্রে ৩৪২টি বুথে ভোট গ্রহন করা হবে। উপজেলায় মোট ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রর সংখ্যা ৩৮টি।

উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানান, নির্বাচনে যে কোন প্রতিবন্ধকতায় অভিযুক্তকে তাৎক্ষনিক শাস্তির আওতায় আনতে ১০জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও এলাকায় আইন শৃংখলা বজায় রাখতে দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাব, এক প্লাটুন ব্যাটালিয়ান আনসার দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোট কেন্দ্রে ৮জন পুলিশ সদস্য, ১৩জন আনসার ভিডিপি সদস্য সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে।

এছাড়াও পুলিশের ২০টি মোবাইল টিম সড়কে টহল দিয়ে আইন শৃংখলা বজায় রাখবে। জরুরী মোকাবেলায় পুলিশ সদস্যদের ৪টি স্ট্রাইকিং ফোর্স রেডি রাখা হয়েছে। এাড়াও সাদা পোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের নজরদারির মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যেই র‌্যাব ও বিজিবি সদস্যরা গাড়িতে করে বিভিন্ন সড়কে টহল দেয়া শুরু করেছে।

শনিবার সকাল থেকে প্রিসাইডিং অফিসারদের তত্বাবধানে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সহায়তায় ভোট কেন্দ্রগুলোতে স্বচ্ছ ব্যালট বাক্স এবং নির্বাচনী সকল সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোটের ব্যালট পাটানো হবে ৯জুন রবিবার ভোরে।

আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত (আনারস) এবং যতীন্দ্র নাথ মিস্ত্রী (দোয়াত কলম)।

ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম তালুকদার (উড়োজাহাজ), মো. জসীম উদ্দিন সরদার (মাইক), মো. সবুজ আকন (টিউবওয়েল), সাহাবুদ্দিন মোল্লা (তালা) ও সঞ্জয় বাড়ৈ (চশমা)।

নারী ভাইস চেয়ারম্যান পদে মলিনা রানী রায় (প্রজাপতি), হাফিজা ইয়াসমিন (ফুটবল), পবিত্র রানী রায় (কলস) ও মনিকা সরকার (হাঁস)।


এ ক্যটাগরির আরো খবর..