× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ডেস্ক

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট লুটেরাদের জন্য -মির্জা ফখরুল

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
স্বর্গ থেকে ইসি নিয়ে এলেও নির্বাচন

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট লুটেরাদের জন্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের ওপর আরও বোঝা চাপাবে। এই বাজেট লুট করার জন্য।

তিনি আরও বলেন, বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি। ব্যাংক ও বিদেশিদের ওপর ঋণ আরও বাড়বে। শুধু তাই নয়, বাজেটের সঙ্গে সবকিছুর দাম আরও বাড়বে।

মেগা দুর্নীতির জন্য সরকার এই বাজেট দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, পুরো বাজেট বাংলাদেশ বিরোধী বাজেট। এখানে জনগণের জন্য কিছু নেই। নতুন করে কর্মসংস্থানের সুযোগও নেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, নতুন বাজেট প্রক্রিয়া হচ্ছে দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। এই বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরও একটি করুণ ও হৃদয়বিদারক প্রতারণা।

তিনি বলেন, আওয়ামী লীগ অন্যায়ভাবে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। কাজেই দেশের মানুষের ভাগ্য নির্ধারণে এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এবারের বাজেট সবচেয়ে বড় আকারের বাজেট। বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে এবারের (২০২৪-২৫) বাজেটের আকার বাড়ছে ৪ দশমিক ৬ শতাংশ। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৪১ হাজার কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরে ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।

নতুন বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটে দুই লাখ ৮৩ হাজার ৭৮৫ কোটি টাকা।

উল্লেখ্য, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। পরে এটি সংশোধন করে সাত লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..