× Banner
সর্বশেষ
জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি  ক্ষুদ্র পরিসরে বৃহৎ সাফল্য দক্ষিঞ্চলে অর্থনীতির নতুন দিগন্ত শোল মাছ চাষ পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

ভারত প্রতিনিধি

মণ্ডীতে জিতছেন হিমাচলের ‘রানি’ কঙ্গনা রানাউতই

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
মণ্ডীতে জিতছেন কঙ্গনা

মণ্ডীতে জিতছেন হিমাচলের ‘রানি’ কঙ্গনা রানাউতই। অন্তত তেমনটাই বলছে ভোটগণনার হিসাব। গণনা শুরুর প্রথম থেকেই কংগ্রেসের প্রার্থী তথা সে রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিংহকে টেক্কা দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। প্রতি রাউন্ডেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোটের ব্যবধান। নির্বাচন কমিশনের বিকাল সাড়ে ৩টের হিসাব অনুযায়ী, কঙ্গনা ৭০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিক্রমাদিত্যের থেকে, যা অভিনেত্রীকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেই মনে করছেন ভোটপণ্ডিতেরা।

তিনি যে জিতছেন, তা নিয়ে এক প্রকার নিশ্চিত কঙ্গনাও। তবে এই জয়ের কৃতিত্ব অভিনেত্রী দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। তাঁর কথায়, তিনি জিতেছেন ‘প্রধানমন্ত্রী মোদীর নামেই’।

যদিও এই জয়ের কৃতিত্ব বিজেপির থেকে কঙ্গনাকেই বেশি দিচ্ছেন ভোটপণ্ডিতেরা। ১ জুন কঙ্গনা রানাউতের লোকসভা কেন্দ্রে ভোট ছিল। তাঁর নাম ঘোষণার পর থেকেই গত দেড় মাস হিমাচল প্রদেশের বিভিন্ন জেলা চষে বেড়িয়েছেন অভিনেত্রী। নাওয়া-খাওয়া ভুলে প্রায় ৪৫০ কিলোমিটার পথ পেরিয়েছেন। জনসংযোগ করেছেন। আর সেই পরিশ্রমের ফলই কঙ্গনা পেয়েছেন বলে মনে করছেন অনেকে।

পাশাপাশি, জিত প্রায় নিশ্চিত করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কংগ্রেসের প্রার্থীকে আক্রমণ করতেও ছাড়েননি ‘কুইন’। তাঁর কথায়, ‘‘এখনই ব্যাগ গুছিয়ে হিমাচল ছাড়া উচিত কংগ্রেস প্রার্থীর।’’ সংবাদ সংস্থা এএনআইকে তিনি আরও বলেন, ‘‘এক মহিলা সম্পর্কে এত খারাপ কথা যাঁরা বলেন, তাঁদের পরিণতি ভোগ করতেই হবে। আমরা ব্যাপক ভাবে জিতছি। মণ্ডী নিজের মেয়েদের অপমানের সহ্য করে না।’’


এ ক্যটাগরির আরো খবর..