× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ডেস্ক

বিগত ৫০ বছরে পুঞ্জীভূত কালো টাকার পরিমাণ ১ কোটি ৪৪ লাখ কোটি টাকা

Dutta
হালনাগাদ: সোমবার, ৩ জুন, ২০২৪
পুঞ্জীভূত কালো টাকার পরিমাণ

বিগত ৫০ বছরে পুঞ্জীভূত কালো টাকা ও দেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ ১ কোটি ৪৪ লাখ কোটি টাকা। বাংলাদেশ অর্থনীতি সমিতি এ অর্থের মাত্র দেড় শতাংশ উদ্ধারের প্রস্তাব দিয়েছে। ১৯৭২-৭৩ অর্থ বছর থেকে ২০২২-২৩ পর্যন্ত এই পঞ্চাশ বছরের তথ্য।

সোমবার (৩ জুন) রাজধানীর নিউ ইস্কাটনে অর্থনীতি সমিতি মিলনায়তনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম বিকল্প বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান।

সমিতি থেকে বলা হয়, ১৯৭২-৭৩ থেকে ২০২২-২৩ অর্থ বছর ৫০ বছরে দেশে ১ কোটি ৩২ লাখ ৫৩ হাজার ৫০০ কোটি কালো টাকা হয়েছে। আসন্ন বাজেটে মাত্র দশমিক ৯৮ শতাংশ উদ্ধারের সুপারিশ করা হয়েছে। সেখান থেকে আহরণ হবে ১০ হাজার কোটি টাকা।

একই সময়ে বিদেশে অর্থপাচার হয়েছে ১১ লাখ ৯২ হাজার ৮১৫ কোটি টাকা। যার মধ্যে ০ দশমিক ৪৯ শতাংশ উদ্ধারের সুপারিশ করেছে সমিতি। এর পরিমাণ হবে ৫ হাজার কোটি টাকা।


এ ক্যটাগরির আরো খবর..