× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

কুলাঙ্গার তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচার করা হবে -বস্ত্র ও পাট মন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ১ জুন, ২০২৪
তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচার

 বস্ত্র ও পাট মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি নেতা কুলাঙ্গার তারেক রহমান লন্ডনে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামী। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।

তিনি আজ নরসিংদী সার্কিট হাউজে নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা যে টানা চারবার ক্ষমতায় এসেছি সে পথ সহজ ছিলে না। নানারকম ষড়যন্ত্র হয়েছে। কিন্তু জনগণের সমর্থন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। যারা আওয়ামী লীগের দুর্দিন দেখেন নাই তারা বুঝবেন না আমাদের কতটা কঠিন সময় গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নেত্রী যাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। আপনাদের ভালোবাসায় তিনি এখনো বেঁচে আছেন এবং গণমানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।

মন্ত্রী কর্মীদের উদ্দেশ্যে বলেন, সবসময় জনগণের কাছে যেতে হবে। জনগণ হলো পানির মতো। তাদের সাথে মিশতে হবে। মানুষকে বাদ দিয়ে রাজনীতি হবে না।

আপনারা প্রতিদিন মাননীয় প্রধানমন্ত্রী কি বক্তৃতা দেন তা শুনবেন। প্রতিদিন পত্রিকা পড়বেন। বঙ্গবন্ধুর জীবনী পড়েন। নিজের মস্তিষ্ক কাজে লাগান।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লে. কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী -৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, সংরক্ষিত মহিলা আসন-৩৫ এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন প্রমুখ। সঞ্চালনা করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে নরসিংদী জেলা আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..