× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

মোহাম্মদ আবদুর রহিম

ঢাকার গুলিস্তানে বড় পরিসরে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০২৪
ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

ঢাকার গুলিস্তানে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বড় পরিসরে একটি শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।

বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানে বড় পরিসরে ব্র্যাক ব্যাংকের নতুন শাখাটি গ্রাহকদের সুর্বাধুনিক এবং সর্বোৎকৃষ্ট ব্যাংকিং সেবা দেবে। নতুন স্থানে নতুন আঙ্গিকে ব্রাঞ্চ স্থানান্তরের বিষয়টি উন্নত গ্রাহক সেবায় ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতিকে তুলে ধরে।

৩০ এপ্রিল ২০২৪ ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন গুলিস্তানের সিদ্দিকবাজারের ১৯/১ নর্থ সাউথ রোড, হোল্ডিং নং: ১৯-এ মাহমুদ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে এই ব্রাঞ্চের উদ্বোধন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেডবৃন্দ – এ.কে.এম. তারেক এবং তাহের হাসান আল মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম আর. এফ. হোসেন বলেন, “বৃহত্তর ব্র্যাক পরিবারের সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় নতুন নতুন এলাকায় আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানটির সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ীদের আধুনিক ও সর্বোত্তম ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে তাঁদের উন্নয়নের অংশীদার হবে ব্র্যাক ব্যাংক।”

তিনি আরও বলেন, “এই বাণিজ্য কেন্দ্রে আমাদের বড় পরিসরে উপস্থিতি গ্রাহকদের জন্য সর্বাধুনিক অনলাইন ব্যাংকিং সলিউশনস নিশ্চিত করবে। আমরা এই এলাকা এবং এর আশেপাশের গ্রাহকদের আনন্দময় এবং উপভোগ্য ব্যাংকিং সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছি। ব্রাঞ্চ নেটওয়ার্কের পরিধি এবং ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা বৃদ্ধির সমন্বয়ে ব্র্যাক ব্যাংক দেশের এক নম্বর টেকসই ব্যাংক হতে প্রতিশ্রুতিবদ্ধ।”

১৮৭টি ব্রাঞ্চ, ৪৫টি সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,০৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।


এ ক্যটাগরির আরো খবর..