× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে রুপসী বাংলা ফিডের মৎস্যচাষীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০২৪
ধামইরহাটে রুপসী বাংলা

নওগাঁর ধামাইরহাটে ছোয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেড’র রুপসী বাংলা ফিড ব্যবহার বিষয়ে ‘মৎস্য চাষী কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

ছোয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেড’র মৎস্য খাদ্য পরিবেশক প্রতিষ্ঠান মদিনা এগ্রো খাদ্য ভান্ডারের আয়োজনে ৩১ মে বেলা ১১টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ মিলনায়তনে পরিবেশক প্রভাষক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ছোয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ টিপু সুলতান।

এ সময় ছোয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ শফিউল্লাহ রূপসী বাংলা ফিডের গুনাগুন, বিভিন্ন প্রজাতির মাছের ক্ষেত্রে এটির ব্যবহার, বাজার চাহিদা, মাছের মূল্যের সঙ্গে খাদ্য মুল্য সামঞ্জস্য, লাভজনক প্রজাতির মৎস্য চাষ, ইত্যাদি বিষয়ে বর্ণনা তুলে ধরেন। কর্মশালায় আরো বক্তব্য রাখেন সংস্থার এজিএম মাহবুবুর রহমান, সিনিয়র এরিয়া ম্যানেজার নাজমুল হক, মার্কেটিং অফিসার রবিউল ইসলাম, রূপসী বাংলা ফিড পরিবেশক ও বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল হক, রুহুল আমিন, মেহেদী হাসান, মো. মোসলেম উদ্দিন প্রমুখ। কর্মশালায় মৎস্য ব্যবসায়ী, মৎস্যচাষী ও মৎস্যজীবি সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..