× Banner
সর্বশেষ
সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি  ক্ষুদ্র পরিসরে বৃহৎ সাফল্য দক্ষিঞ্চলে অর্থনীতির নতুন দিগন্ত শোল মাছ চাষ পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

সালথায় প্রার্থীর পক্ষ নিয়ে পদ হারালেন বিএনপি নেতা

Dutta
হালনাগাদ: শনিবার, ২৫ মে, ২০২৪
পদ হারালেন বিএনপি নেতা

গত ২১ মে অনুষ্ঠিত ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে মো. মনিরুজ্জামান মোল্যা (৪৮) নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সোনাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।

শনিবার (২৫ মে) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ২১ মে অনুষ্ঠিত সালথা উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন মনিরুজ্জামান মোল্যা। একই সাথে আওয়ামী লীগের একজন এমপির সাথে তার তোলা ছবি ও ভিডিও আমাদের কাছে এসেছে।

তিনি আরো বলেন, এসব বিষয় নিয়ে সালথা উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক আমাদের কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রামাণ পাওয়া যায়। পরে তাকে বিএনপির দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ মে অনুষ্ঠিত সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের পক্ষে প্রকাশ্যে কাজ করেন মনিরুজ্জামান মোল্যা। ওই নির্বাচনে ওয়াদুদ মাতুব্বর বিপুল ভোটে বিজয়ী হন। নবনির্বাচিত চেয়ারম্যান ওয়াদুদ ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর সমর্থক।


এ ক্যটাগরির আরো খবর..