× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

পিআইডি

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষার গুণগতমান উন্নয়ন -আবুল হাসানাত আবদুল্লাহ

Dutta
হালনাগাদ: শনিবার, ২৫ মে, ২০২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার
নারী ও শিশু নির্যাতনের সর্বোচ্চ শাস্তি

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষার গুণগতমান উন্নয়ন। এ লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতীয় শিক্ষাক্রম ২০২২ প্রণয়ন করেছে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদ মর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ।

আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন ।

আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, শিক্ষা জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি। সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ ও দেশকে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষাদান কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনার পুনর্গঠনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেন। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে শিক্ষার কথা বলা হয়েছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে ডক্টর মুহাম্মদ কুদরত-ই-খুদাকে সভাপতি করে বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠন করেন। তিনি বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ভঙ্গুর অর্থনীতির মধ্যেও বঙ্গবন্ধু দেশের দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের জন্য শিক্ষার সমাধিকার নিশ্চিত করেন ।

আবুল হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান সরকারের বিদ্যমান সুযোগ সুবিধা কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ, মানসম্মত শিক্ষাদান কার্যক্রম ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক সমস্যাবলী সমাধানে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..