× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৪ মে, ২০২৪
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত

আজ শুক্রবার ২৪/০৫/২৪ খ্রিষ্টাব্দ সকাল অনুমান ০৬:৫০ ঘটিকার সময় ঢাকা থেকে যশোর গামী ৩ টনের খালি আমের ট্রে বোঝায় একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ড১৪-৬৭৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা মাগুরা মহাসড়কের আড়কান্দি সাকিনস্থ প্রসনজিৎ এর ছাগলের ফার্মের দক্ষিণ পার্শ্বে দাঁড়িয়ে থাকা অটো ভ্যানের পেছন দিক থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে অটোভ্যানের ড্রাইভার হাসেম মোল্লা(৪৫), পিতা মৃত মোসলেম মোল্লা, সাং সালামতপুর, ইউপি কামারখালী, থানা মধুখালী, জেলা ফরিদপুর ঘটনাস্থলে নিহত হয়।

সেলিম রেজা মোল্লা (৩৭), পিতা সালাম মোল্লা, সাং দামুকদিয়া, ইউপি মনোহরপুর, থানা শৈলকূপা, জেলা ঝিনাইদহ আহত হয়।

স্থানীয় লোকজন আহত সেলিম রেজাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছে। দুর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

সংবাদ পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নিয়ে যান । দুর্ঘটনা কবলিত মিনি ট্রাক ও আটোভ্যান বর্তমানে হাইওয়ে থানা হেফাজতে আছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক। এ ব্যাপারে করিমপুর হাইওয়ে ফাঁড়ি অফিসার ইনচার্জ সালাহ্ উদ্দনি চৌধুরী বলে আইনগত ব্যবস্থা নওেয়া হব।


এ ক্যটাগরির আরো খবর..