× Banner
সর্বশেষ
সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি  ক্ষুদ্র পরিসরে বৃহৎ সাফল্য দক্ষিঞ্চলে অর্থনীতির নতুন দিগন্ত শোল মাছ চাষ পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় ভোট গ্রহন করতে ১১০৬জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
ভোট গ্রহন প্রশিক্ষণ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বরিশালের আগৈলঝাড়ায় তৃতীয় ধাপে ২৯মে ভোট গ্রহন করতে ১১০৬জন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন প্রশিক্ষণ ইনিষ্টিটিউট এর আয়োজনে বৃহস্পতিবার সকালে ভেগাই হালদার পাবলিক একাডেমী হল রুমে দুই দিন ব্যাপি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি, জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আবুল কালাম, সহকারী রিটার্নিং অফিসার বাসুদেব সরকার।

প্রশিক্ষণে উপজেলার ৬০টি কেন্দ্রে ভোট গ্রহনের জন্য ৭০জন প্রিসাইডং অফিসার, ৩১৮জন সহকারী প্রিসাইডং অফিসার এবং ৭১৮জন পোলিং অফিসারসহ মোট ১১০৬জন অফিসার প্রশিক্ষণ গ্রহন করেন। এসময় ভোট গ্রহনের সাথে সংশ্লিষ্ঠ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..