× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

চাকরী স্থায়ীকরণের দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ॥ কর্ম-বিরতী ঘোষণা

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
কর্ম-বিরতী ঘোষণা

চাকরী স্থীকরণের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকাল ৮টায় মিলের প্রধান ফটকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে তারা অনিদ্দিষ্টকালের জন্য কর্মবিরতী ঘোষনা করে।

১৫ মে বাংরাদেশ চিনি ও খাদ্য শস্য করপোরেশনের সচিক চৌধুরী রুহুল আমি কায়সার স্বাক্ষরিত এক অফিস আদেশে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আদেশ দেন। এ সংবাদ মিল এলাকায় পৌঁছালে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা জরুরী গেট মিটিং এর ডাক দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সম্পাদক সাইদুর রহমান পিকুসহ কর্মচারী।

মৌসুমী থেকে স্থায়ীকরণের নিয়োগ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।

বক্তারা বলেন, মোবারকগঞ্জ সুগার গিলে গত গত প্রায় ১২ বছর ধরে শ্রমিক কর্মচারীরা চুক্তিভিক্তিক ও মৌসুমী হিসাবে কাজ করে আসছেন। অভিজ্ঞ এসব শ্রমিকদের স্থায়ীকরণের জন্য বুধবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বিকালে অদৃশ্য কারণে সেই নিয়োগ স্থগিতের আদেশ দেয় শিল্প মন্ত্রনালয়। এতে অর্ধশত শ্রমিকের নিয়োগ প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ে। তবে, ঈদুল আযহার আগে এই স্থগিতাদেশ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন বক্তারা।

মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল জানান, দীর্ঘ প্রায় ১২ বছর এ মিলে প্রায় শতাধিক কর্মচারী চুক্তিভিত্তিক কাজ করে যাচ্ছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে বুধবার শ্রমিকদের নিয়োগ, পদন্নতি ও স্থায়ীকরণের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু অজানা কারনে হেড অফিস থেকে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে। এর ফলে মিল এলাকায় শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এখনি নিয়োগ প্রক্রিয়া শেষ করা না হলে আসছে মাড়াই মৌসুমে মিল চালানো অসম্ভব হয়ে পড়বে। যে কারনে শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করলে ঈদুল আযহার পর মিলে সমস্ত কাযৃক্রম বন্ধ করে দেওয়া ঘোষনাও দেন এ শ্রমিক নেতা।


এ ক্যটাগরির আরো খবর..