× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে বিশ্ব মা দিবস পালিত

Dutta
হালনাগাদ: রবিবার, ১২ মে, ২০২৪
ধামইরহাটে বিশ্ব মা দিবস

নওগাঁর ধামইরহাটে ১২ মে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে ১২ মে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মিজানুর রহমান।

‘শেখ হাসিনার বারতা-নারী-পুরুষের সমতা’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা শারমিন আকতার সুরভী প্রমুখ। বক্তাগন মানবজীবনে মায়ের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে যান। সকলেই নিজ নিজ অবস্থা থেকে সকল মা’দের সেবা করার ব্রত নেন।


এ ক্যটাগরির আরো খবর..