× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

বানারীপাড়া উপজেলা সহকারী ভূমি কমিশনার পদশূন্য: নামজারীতে মানুষের ভোগান্তি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

বরিশাল থেকে নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল জেলার বানারীপড়া উপজেলা সহকারী ভূমি কমিশনার পদটি অনেকদিন পর্যন্ত শূন্য থাকার কারণে বছরের পর বছর মানুষের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সহকারী ভূমি কমিশনার পদটি শূন্য থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষরা বার বার উপজেলা ভূমি অফিসে এসে ধরণা দিয়েও তাদের নামজারির কাগজপত্র পাচ্ছে না। কবে নাগাদ পাবে তারও কোনো সঠিক দিন-তারিখ ওখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে ভুক্তভোগী মানুষরা পাচ্ছে না বলে গেছে।

আজ না কাল, কাল না পরশু, এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর হন্য হয়ে ঘুরছে পাগলের মতো, কিন্তু তাদের কাগজপত্র পাচ্ছে না।

উক্ত কর্মকর্তার টেবিলে ফাইলের স্তুপ জমা হয়ে পড়ে আছে। কিন্তু টাকা-পয়সার লেনদেন ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করছেন বলে ভুক্তভোগী মানুষরা জানিয়েছেন।

এই যদি হয় একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার আচরণ, মানুষ তবে কোথায় যাবে! কার কাছে যাবে এ ব্যাপারে নালিশ নিয়ে!

উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি নিজেই হলো উপজেলার সর্বেসর্বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তার কাছ থেকে মানুষ যদি  এই আচার-আচরণ পায় তাহলে কার কাছে যাবে এ উপজেলার মানুষ! ভুক্তভোগী মানুষরা সরকারের কাছে অনতিবিলম্বে এ অবস্থা নিরসনের দাবি জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..