× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ফ্রান্সের আদালতে সবচেয়ে বেশি আশ্রয়ের আপিল আবেদন বাংলাদেশিদের

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
আশ্রয়ের আপিল আবেদন

ফ্রান্সের ন্যাশনাল কোর্ট অফ অ্যাসাইলাম (সিএনডিএ) গত বছরের আশ্রয়ের পরিসংখ্যান প্রকাশ করেছে। ফ্রান্সে আসা আশ্রয়প্রার্থীরা প্রথমে শরণার্থী এবং রাষ্ট্রহীন ব্যক্তিদের সুরক্ষার জন্য ফরাসি দপ্তরে (অফপ্রা) আশ্রয়ের জন্য আবেদন জমা দেন। আদালতের জনসংযোগ বিভাগ অনুসারে, ২০২৩ সালে, মোট ৮ হাজার ১২১ জন বাংলাদেশী আশ্রয়প্রার্থী প্রাথমিকভাবে প্রত্যাখ্যাত আশ্রয় আবেদনের বিরুদ্ধে অ্যাসাইলাম কোর্টে আপিল দায়ের করেছিলেন। অফপ্রা থেকে প্রত্যাখ্যাত হওয়া ব্যক্তিরা সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় আশ্রয় আদালতে (সিএনডিএ) আপিল করার সুযোগ পান।

আদালত প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৩ সালে আশ্রয় আদালতে মোট ৬৪ হাজার ৬৮৫টি আপিল আবেদন জমা হয়েছে, যা ২০২২ সালের তুলনায় পাঁচ শতাংশ বেশি। একই সময়ে আদালত গত বছরের আবেদনসহ মোট ৬৬ হাজার ৩৫৮টি আবেদন নিষ্পত্তি করেছে। প্রতিটি আপিল শেষ করতে সিএনডিএ গত বছর সময় নিয়েছে গড়ে ছয় মাস। এত বিপুল সংখ্যক আবেদনের মধ্যে সর্বোচ্চ আট হাজার ১২৫টি আপিল আবেদন জমা করেছেন বাংলাদেশিরা। দ্বিতীয় সর্বোচ্চ সাত হাজার চারটি আবেদন করেছেন তুরস্কের আশ্রয়প্রার্থীরা। সুরক্ষা পেয়েছেন ২০ শতাংশ আশ্রয়প্রার্থী।

২০২৩ সালে মোট ১৩ হাজার ৬০৬ জন ব্যক্তি জাতীয় আশ্রয় আদালত থেকে শরণার্থী মর্যাদা অথবা সাবসিডিয়ারি প্রটেকশন পেয়েছেন, যা সিদ্ধান্ত দেওয়া মোট আবেদনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ বা ২০ শতাংশ। তাদের মধ্যে নয় হাজার ৪৬২ জন ব্যক্তি জেনেভা কনভেনশনের আওতায় রিফিউজি স্ট্যাটাস বা শরণার্থী মর্যাদা পেয়েছেন। বাকি চার হাজার ১৪৪ জন আশ্রয়প্রার্থী ইউরোপীয় কনভেনশন অনুসারে সাবসিডিয়ারি প্রটেকশন বা অস্থায়ী সুরক্ষা পেয়েছেন। এছাড়া পাঁচ হাজার ৪৯৬টি আবেদন নিয়ে তৃতীয় অবস্থানে আছে আফগান আশ্রয়প্রার্থীরা। আদালতে ইতিবাচক সিদ্ধান্ত বা সুরক্ষা পাওয়ার দিক দিয়ে শীর্ষে আছে সিরিয়া, ইরান এবং ইউক্রেন থেকে আসা আশ্রয়প্রার্থীরা। বাংলাদেশিদের সুরক্ষা পাওয়ার হার ১১ শতাংশ।

গত বছর আট হাজার ১২৫ জন বাংলাদেশি আশ্রয়প্রার্থী সিএনডিএ তে আপিল আবেদন করলেও সিদ্ধান্ত পেয়েছেন ছয় হাজার ১৬৮ জন ব্যক্তি। আর তাদের মধ্যে সুরক্ষা পেয়েছেন ৬৯০ জন আশ্রয়প্রার্থী। অর্থাৎ মাত্র ১১.২ শতাংশ ব্যক্তি রিফিউজি স্ট্যাটাস অথবা সাবসিডিয়ারি প্রটেকশন পেয়েছেন। ২০২২ সালেও এই হার একই ছিল।

বাংলাদেশিদের মধ্যে নারী আশ্রয়প্রার্থীদের ইতিবাচক সিদ্ধান্ত পাওয়ার হার (২০.৫%) এবং পুরুষদের (১০.৭%) প্রায় দ্বিগুণ৷ বিপুল সংখ্যক বাংলাদেশি অফপ্রার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে কিন্তু সুরক্ষার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। বাংলাদেশ নিয়ে ফ্রান্সের জাতীয় আশ্রয় আদালতের সর্বশেষ দেশভিত্তিক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয় ২০১৫ সালে।

গত বছর থেকে, অনেক বাংলাদেশী আশ্রয়প্রার্থী ইনফোমাইগ্রেন্টসের কাছে অভিযোগ করে আসছে যে, অনেক আশ্রয়ের আবেদন আদালতের শুনানি ছাড়াই প্রত্যাখ্যান করা হয়েছে। বাংলাদেশে রাজনৈতিক দ্বন্দ্ব এবং বর্তমান সরকারের বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ রয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি এবং কোভিড-পরবর্তী নাজুক অর্থনৈতিক পরিস্থিতির মতো উল্লেখযোগ্য সমস্যা রয়েছে দেশে।


এ ক্যটাগরির আরো খবর..