× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক

ভুটানের সহিত তিনটি সমঝোতা স্মারক সই

Dutta
হালনাগাদ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
সমঝোতা স্মারক সই

ভুটানের থিম্পুতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা, কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে।

আজ সোমবার (মার্চ ২৫) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয়।

এছাড়া সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত চুক্তিটি নবায়ন করা হয়েছে।

ভুটানের রাজা সঙ্গে অন্যান্যের মধ্যে ভুটানের রাণী জেৎসুন পেমা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের রাজা ও তার সফরসঙ্গীরা।

বিমান বন্দরে ভুটানের রাজাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

ভুটানের রানী, তার পরিবারের সদস্যরা, ভুটানের সরকারের মন্ত্রী ও সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ভুটানের রাজার সফরসঙ্গী রয়েছেন। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম কোনো ভিভিআইপি সফর।

সফরকালে ভুটানের রাজা বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..