× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

পাকিস্তানের গোয়াদর সমুদ্র বন্দরে গোয়েন্দা সংস্থার কার্যালয়ে সন্ত্রাসী হামলা, সংঘর্ষে নিহত ৮

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
সন্ত্রাসী হামলা

গতকাল বুধবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর সমুদ্র বন্দর কর্তৃপক্ষের কমপ্লেক্সে সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

হামলার পর বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, যারা সহিংসতার পথ বেছে নেবে, তাদের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না। এদিকে হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, বিএলএর সদস্যরা গোয়াদর বন্দরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কার্যালয়ে হামলা চালিয়েছেন।

হামলার বিষয়টি নিশ্চিত করে বেলুচিস্তানের সরকারি কমিশনার সাঈদ আহমেদ উমরানি বলেন, হামলাকারীরা বন্দরের বাইরের একটি কমপ্লেক্সে হামলা চালিয়েছে যেখানে সরকারি দপ্তর, গোয়েন্দা সংস্থা এবং আধাসামরিক বাহিনীর কার্যালয় রয়েছে। সন্ত্রাসীরা প্রথমে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে কমপ্লেক্সের ভেতরে ঢোকার চেষ্টা করে। সংঘর্ষের সময় সামরিক বাহিনীর এক সদস্য নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে উমরানি জানান, হামলায় সামরিক বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..