× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

পিআইডি

মজুতদারির ব্যাপারে সজাগ রয়েছে সরকার -কৃষিমন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
মজুতদারির ব্যাপারে সজাগ

অনেক সময় দেখা যায় সঠিক সময়ে বাজারে পণ্য সরবরাহ না আসার অজুহাতে কিছু ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয়। এরা সততার সাথে ব্যবসা করতে চায় না। বেশি লাভ করতে চায়। কৃষিমন্ত্রী হিসেবে আমি সবজির বাজার ঘুরে দেখবো। মজুতদারির ব্যাপারে সজাগ রয়েছে সরকার। যে দুর্নীতি করবে তাকে সাথে সাথে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ।

আজ মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যৌক্তিক দামের চেয়ে কেউ বেশি দামে বিক্রি করে, তাহলে বলতে হবে সে ইচ্ছে করে তা বাড়িয়ে দিয়েছে। তবে আমরা এসব বিষয় প্রতিহত করবো। খাদ্য ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যাতে খাদ্যদ্রব্যের কোনোরকম মূল্য বৃদ্ধি না হয় এবং মানুষ যাতে কষ্ট না পায়।

অনুষ্ঠানে মন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘হার পাওয়ার : প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায়  জেলার ২৬৫ জন প্রশিক্ষণার্থী নারীর মাঝে ল্যাপটপ বিতরণ করেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে ব্যাপক সাফল্য এসেছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নারীদের দক্ষ করতে প্রশিক্ষণ ও ল্যাপটপ দেওয়া হচ্ছে। এসব নারী ঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব তাওহীদ আহমদ সজল প্রমুখ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..