× Banner
সর্বশেষ
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত 

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
পাইকগাছায় বিশ্ব ভোক্তা

পাইকগাছায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন শুক্রবার সকালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ” স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।
প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ উৎপল বাইন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, সমবায় পরিদর্শক তোরাব আলী, জি এম জাকারিয়া, প্রভাষক মোমিন উদ্দিন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ও গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন, প্রভাষক বজলুর রহমান, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিঠু, জীবন কিশোর দে, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন,  মোশাররফ হোসেন, হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ ও রেজাউল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..