× Banner
সর্বশেষ
বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া

পিআইডি

শ্রমজীবী মানুষের জন্য ন্যায্যতাভিত্তিক উন্নয়নই সরকারের লক্ষ্য -শ্রম প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
শ্রমজীবী মানুষের জন্য

শ্রমজীবী মানুষের জন্য ন্যায্যতা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার কাজ করছে। বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরী।

গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায়  আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫০তম গভর্নিং বডি’র অধিবেশনে  এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমগ্র জীবনের কর্ম ও দর্শন জুড়ে ছিল সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন। বঙ্গবন্ধুর স্বপ্নকে ধারণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সামাজিক ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

সরকারের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে রয়েছে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা। সামাজিক ন্যায়বিচারকে উপজীব্য করে এক নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার জন্য বহুপাক্ষিক কূটনীতিতে এ ধারণার যথাযথ প্রতিফলন করার ওপর গুরুত্বারোপ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করে মানবিক মর্যাদাসম্পন্ন বিশ্বব্যবস্থার ধারণাকে বিশ্ব কূটনৈতিক পরিমণ্ডলে যথাযথভাবে তুলে ধরতে কাজ করবে আইএলও।

উল্লেখ্য, ২০২৫ সালে অনুষ্ঠেয় বিশ্ব সামাজিক সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থার মূলনীতিগুলো বহুপাক্ষিক কূটনৈতিক সংস্থাসমূহে জোরালোভাবে  তুলে ধরতে বিভিন্ন প্রস্তাব নিয়ে অধিবেশনে গুরুত্ব দিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এর আগে ১২ মার্চ আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোংবোর সাথে আইনমন্ত্রীর সাক্ষাতের সময় শ্রম প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।  সরকার কর্তৃক গৃহীত আইনি সংস্কারসহ নানাবিধ পদক্ষেপ তুলে ধরে তিনি শ্রমক্ষেত্রের উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতা ও অংশীদারিত্ব আরো জোরদার করার অনুরোধ জানান।

সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিসহ মন্ত্রণালয়, অধীনস্থ অন্যান্য দপ্তর ও স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..