× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের ৭২% মানুষ সামরিক শাসনের পক্ষে মতামত দিয়েছে : মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টারের জরিপ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
ভারতীয়রা নিজেদের বিশ্বগুরু

বিখ্যাত মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি বিশ্বব্যাপী এক সমীক্ষা চালিয়েছে। তাতে দেখা গেছে, ভারতের ৭২% মানুষ একনায়কতান্ত্রিক সামরিক শাসনের পক্ষে মতামত দিয়েছে। তবে স্বল্প আয়ের অল্প শিক্ষিত মানুষেরাই একনায়কতান্ত্রিক শাসন চাইছে। কেবল তাই নয়, যে সমস্ত দেশের মানুষ সামরিক শাসন চাইছে, তাদের মধ্যে ভারতের স্থান একেবারে প্রথম সারিতে।

ভারতীয় নাগরিকদের একাংশের এই মতামত দেখে অনেকেই বিস্মিত। তবে সেনাবাহিনীর প্রাক্তন সদস্যরা বলছেন, ভারতের মতো দেশে সেনাবাহিনীর শাসন কখনওই সম্ভব নয়। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন জানিয়েছে ৭৯% মানুষ।

ভারতীয় সামরিক বাহিনীর একটা সুনাম আছে যে, তারা কোনও দিনই রাজনীতিতে জড়িয়ে পড়েনি। যদিও অতি সম্প্রতি কয়েকজন শীর্ষ সেনা অফিসারের কিছু রাজনৈতিক মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছিল। একনায়কতান্ত্রিক শাসন বা সামরিক শাসন নিয়ে অন্যান্য দেশের মানুষের মতামতের সঙ্গে ভারতের মতামত এমন একটা সময়ে তুলে আনা হল, যখন ভারতের সংবিধান বদল করা নিয়ে মন্তব্য করছেন হিন্দুত্ববাদী নেতারা।

সমাজতত্ববিদ ও কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এমিরেটাস অধ্যাপক প্রশান্ত রায়ের প্রশ্ন তুলেছেন, “ভবিষ্যতের কোনও একনায়ক এই সমীক্ষার তথ্য থেকে সুবিধা নেবেন না তো? আগামী দিনে কোনও একনায়ক হয়তো এই সমীক্ষার তথ্য দেখিয়েই বলবেন যে দেশের মানুষই তো একনায়কতন্ত্র চেয়েছেন, খুব শক্তিশালী একজন দেশনেতা চেয়েছেন, তারাই তো তো সামরিক শাসনের পক্ষে রায় দিয়েছিলেন। আর তাই দেশ আমিই একা শাসন করব। গণতান্ত্রিক ব্যবস্থা আর চলবে না”।

অধ্যাপক প্রশান্ত রায় আরও বলেন, “এক্ষেত্রে চীনের উদাহরণও টেনে আনতে পারেন ভবিষ্যতের কোনও একনায়ক। সেখানে কমিনিউস্ট পার্টির নির্দেশে দেশ চলে, সেখানকার উন্নয়নের মাত্রা উদাহরণ হিসাবে তুলে ধরা হতে পারে ভারতের মানুষের সামনে।“

তবে সব বিশ্লেষকেরই এই বিশ্বাস আছে যে ভারতে গণতান্ত্রিক কাঠামো এতটাই মজবুত, যে এখানে সামরিক বাহিনীর অথবা কোনও একনায়কের পক্ষে দেশের দায়িত্ব নিয়ে নেওয়া খুবই কঠিন হবে।


এ ক্যটাগরির আরো খবর..