× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারকে বিশাল গণসংবর্ধনা

Dutta
হালনাগাদ: শনিবার, ৯ মার্চ, ২০২৪
শহীদুজ্জামান সরকারকে বিশাল গণসংবর্ধনা

নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপিকে বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

৯ মার্চ বিকেল ৪ টায় সরকারি এম এম ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলামের সঞ্চালনায় পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এমপিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধণা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, পৌর ও সকল ইউনিয়ন আওয়ামীলীগ, পৌর মেয়র আমিনুর রহমান, ৩নং আলমপুর ইউপি চেয়ারম্যান ওসমান গণি, উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, আড়ানগর ইউনিয়ন আ’লীগ সভাপতি শাহজাহান আলী কমল, খেলনা ইউনিয়ন আ’লীগ সভাপতি নাজমুল হোসেন, জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ইসবপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজুল আলম লাকীসহ উপজেলা কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, সরকারি এম এম কলেজ, রুপনারায়নপুর মাদ্রাসা, মহিলা ডিগ্রি কলেজ, সার কিটনাশক সমিতি, ঠিকাদার ও আড়ৎদার সমিতি, বনিক সমিতি, প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা শিক্ষক সমিতি, চাউলকল মালিক ও দলিল লেখক সমিতি, জগদল আদিবাসী স্কুল ও কলেজ, বেলঘরিয়া দাখিল মাদ্রাসা, আড়ানগর উচ্চ বিদ্যালয় ও আড়ানগর কলেজ, উপজেলা প্রেসক্লাব, দুর্গাপুর ও বাসুদেবপুর আলিম মাদরাসা, ধামইরহাট বিএম কলেজ, হিন্দু বৌদ্ধ খিষ্ঠান ঐক্য পরিষদ, পারগানা বাইসি, পুজা উদযাপন পরিষদ, ওয়ার্ল্ড ভিশনসহ প্রায় শতাধিক সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও নওগাঁ বার এসোসিয়েশনের সভাপতি এড. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা আওয়ামীলীগ নেতা জাভেদ জাহাঙ্গীর সোহেল, পতœীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক কামরুজ্জামান, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান, সম্পাদক জাভেদ নওরোজ আলমগীর, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক আহসান হাবীব পান্নু, কলেজ ছাত্রলীগ সভাপতি সৌরভ বাবু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..