× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহিংসতা মামলায় আটক ৫

Dutta
হালনাগাদ: শনিবার, ৯ মার্চ, ২০২৪
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহিংসতা।  বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২৫) নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি, মারামারি ও সহিংসতার ঘটনার মামলায় অভিযুক্ত ৫ আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আইনজীবীরা হলেন- এজাহারভুক্ত ৫ নম্বর আসামি কাজী বশির আহমেদ, ৯ নম্বর আসামি তুষার, ১১ নম্বর আসামি তরিকুল, ৮ নম্বর আসামি  সুমন ও ৬ নম্বর আসামি উসমান। নির্বাচনে সহিংসতা

শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোড নিজ কার্যালয় ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতারের তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, যে যত বড়ই শক্তিশালীই হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। শাহবাগ থানায় মামলা হওয়ার পর ডিবি পুলিশ ছায়াতদন্ত শুরু করে। পরে রাজধানীর বনানীসহ বিভিন্ন জায়গা থেকে পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফকে হত্যাচেষ্টার অভিযোগে শুক্রবার (৮ মার্চ) রাজধানীর শাহবাগ থানায় একটি  মামলা দায়ের করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুসসহ ২০ জন আইনজীবীকে আসামি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..