× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ  জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

মুন্সীগঞ্জে প্লাস্টিকের কারখানায় আগুনে নিহত যুবকের বাড়ী ফরিদপুরের সালথায়

Dutta
হালনাগাদ: শনিবার, ৯ মার্চ, ২০২৪
প্লাস্টিকের কারখানায় আগুনে নিহত

মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি প্লাস্টিকের সুতা তৈরির চাপটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন দগ্ধ ৪জনের বাড়ী ফরিদপুরের সালথায়। এরমধ্যে আগুনে দগ্ধ রিহ্যাল ফকির ওরফে রিয়াজুল(৩৮) নামে ১ জনের মৃত্যু হয়েছে। গ্রামের বাড়ীতে চলছে শোকের ছায়া।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রিহ্যালের বাড়ি  ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামে। সে ওই গ্রামের মোসলেম ফকিরের ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।
শনিবার সকালে রিহ্যাল ফকিরের মরদেহ গ্রামের বাড়ীতে এসে পৌঁছায়। বাদ যোহর লক্ষনদিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে রিহ্যাল ফকিরের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে নিহতের পরিবার জানিয়েছেন।
এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন ইকবাল (৩৮), চাচাতো ভাই রাকিব হোসেন (২৬) ও মতিউর রহমান (৩৩) নামে আরও ৩ জন। এই তিনজনের বাড়ীও একই ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলা সদরের একটি প্লাস্টিক কারখানায় চাকরি করতেন রিহ্যাল। বৃহস্পতিবার রাতে কারখানায় শ্রমিকদের সাথে প্লাস্টিক গলিয়ে চাপটি তৈরির কাজ করছিলেন রিহ্যাল। রাত পৌনে ৯ টার দিকে ওই কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে রিহ্যালসহ ৪ জন শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আগুনে তাদের পা থেকে মাথা পর্যন্ত সব পুড়ে গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রিহ্যাল মারা যায়। বাকিদের অবস্থা আশংকাজনক।


এ ক্যটাগরির আরো খবর..