× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
বাস-ট্রাকের সংঘর্ষ

একদিনের ব্যবধানে আবারও সিলেট তামাবিল মহাসড়কে পিকনিকের বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহত ওই শিশু ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সালিহর থানার রাসেল মিয়ার ছেলে পরশ (৬)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
৮ মার্চ শুক্রবার দুপুর ১ টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেটগামী পাথর বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো – ট – ১৬- ৫৯৪৮) হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন উমনপুর এলাকায় এলে মহাসড়কের ভাঙা থেকে রক্ষা পেতে রং সাইডে চলে গিয়ে জাফলংগামী পিকনিকের যাত্রীবোঝাই বাস (ময়মনসিংহ -ব- ১১-০২৪৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জানায়, বাসটি ময়মনসিংহ গৌরিপুর থেকে সিলেটে এসে ছিল। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
এ তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, ঘটনাস্থলে পুলিশ,হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..