× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

সিলেট প্রতিনিধি

তালাবদ্ধ ঘর থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
যুবকের রক্তাক্ত মরদেহ

সিলেট নগরে শাহজালাল উপশহর এলাকার একটি বাসার তালাবদ্ধ ঘর থেকে রাফি (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৪ মার্চ সোমবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল উপশহর ই-ব্লকের ২ নম্বর সড়কের ২৯ নম্বর বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাফির গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে। তিনি উপশহর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। ওই বাসায় রাফি ও তার মামা আবু সুফিয়ান ছিলেন।
নিহতের পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে পরিবারের লোকজন রাফি ও তার মামা আবু সুফিয়ানকে বাসায় রেখে বাইরে যান। ফিরে এসে বাসা তালাবদ্ধ দেখেন এবং রাফির কোনো খোঁজ পাচ্ছিলেন না। এক পর্যায়ে এসএমপির শাহপরান থানায় ঘটনাটি জানান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে বাসার তালা ভেঙে একটি কক্ষে রাফির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহের পরনে একটি প্যান্ট ছিল। পাশেই টি টেবিলে একটি জিআই পাইপ ও কার্টার রাখা ছিল। এছাড়া শরীরে, ফ্লোরে ও বিছানায় রক্তের ছোপ।
পুলিশের ধারণা, রাফিকে তার মামা খুন করে বাসার বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে গেছেন। হত্যার আগে তার সঙ্গে অনেক ধস্তাধস্তি হয়েছে। হত্যায় জিআই পাইপ ও কার্টার ব্যবহার করা হয়েছে।
শাহপরান (রঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, তালাবদ্ধ বাসা থেকে রাফির মরদেহ উদ্ধার করা হয়। বাসায় তার মামাও ছিলেন। ধারণা করা হচ্ছে, কয়েক ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। পরিবারের লোকজনের ভাষ্যমতে নিহতের মামাও বাসায় ছিলেন। তিনি পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের তথ্য বের করতে তাকে খোঁজা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..